Ticker

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

রোহিঙ্গাদের জন্য দেশের ক্ষতি হচ্ছে: কাদের

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের জন্য দেশের অর্থনৈতিক, সামাজিক, পর্যটন ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই সরকার তাদের ভাসানচরে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু করেছে।


রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কেউ কেউ সমালোচনা করে যাচ্ছেন জানিয়ে তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে প্রশংসা ও লিপ সার্ভিস ছাড়া কোনো ধরনের সহযোগিতা কি পেয়েছি?’


ওবায়দুল কাদের বলেন, মানবিক কারণে ১১ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে, যেখানে প্রায় ৫ লাখ দেশের নাগরিকের বসবাস।


আজ শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে মাস্ক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত হন তিনি।


বিএনপির প্রসঙ্গ টেনে সেতুমন্ত্রী বলেন, সারা দেশে আজ যে ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে, তাতে প্রতিপক্ষ কোনো ধরনের ধন্যবাদ জানায়নি, উল্টো তারা সমালোচনা করেই যাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও  আওয়ামী লীগ উন্নয়ন এবং সততা দিয়েই দেশের জনগণের মন জয় করে নিয়েছে। আর এতেই বিএনপির সহ্য হয় না। তাই তারা দেশবিরোধী বিভিন্নমুখী ষড়যন্ত্র চলাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ