Ticker

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

কমলাপুর রেলস্টেশন থেকে পরিত্যক্ত কন্যাশিশু উদ্ধার


রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে এক কন্যাশিশুকে উদ্ধার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব উল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

রকিব উল হোসেন প্রথম আলোকে বলেন, সোমবার রাত সাড়ে ১১টায় রেল স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের ২০ নম্বর পিলারের গোড়ায় কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটি পড়েছিল। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। শিশুটির কোনো অভিভাবককে খুঁজে পাওয়া যায়নি। শিশুটিকে শারীরিকভাবে কিছুটা অসুস্থ মনে হয়েছে।

শিশুটির দেখভাল করছেন ঢাকা রেলওয়ে থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের নারী কনেস্টেবল সুমাইয়া আক্তার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ